Sunday, 31 December 2023

স্বজনদের গলা নকল করে প্রতারণা, কল যাচ্ছে এআই ব্যবহার করে

 

কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে আমাদের অনেক কাজ সহজ করেছে। আবার বিপদেও ফেলছে। অনেক সময় প্রতারণার মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে এআই প্রযুক্তি। আত্মীয় স্বজনদের গলার আওয়াজের হুবহু নকল করে এআই প্রযুক্তি ব্যবহার করে হচ্ছে প্রতারণা।কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এই জালিয়াতি এতটাই নিখুঁত ভাবে করা হচ্ছে যে সাধারণ মানুষের পক্ষে তা ধরা অসম্ভব। খবর সিবিএস নিউজের।

এই প্রযুক্তি কী ভাবে মানুষের কল্যাণে কাজে লাগানো যায় তা নিয়ে চলছে গবেষণা। কিন্তু এই প্রযুক্তিকে অসাধু কাজে লাগিয়ে তা দিয়ে অপরাধমূলক কাজ করা হচ্ছে।

গলার আওয়াজ নকল করে হচ্ছে প্রতারণা যাকে বলা হয় এআই ভয়েস ক্লোনিং।

এআই ভয়েস ক্লোনিং ব্যবহার করে হোয়াটসঅ্যাপেও ফাঁদ পেতেছে প্রতারকরা। অনেকেই হোয়াটসঅ্যাপে ফোন পাচ্ছেন, যেখানে ব্যক্তিগত তথ্য জিজ্ঞেস করা হচ্ছে। এভাবেই চুরি হয়ে যাচ্ছে অনেক স্পর্শকাতর তথ্য।

কিউআর কোড বিষয়টাকে এতদিন নিরাপদ বলে মনে করা হত। কিন্তু তাতেও বিপদ কম নেই। কিউআর কোডের জায়গায় এমন কোড বসিয়ে দেওয়া হচ্ছে, যাতে ক্রেতাদের কাছে খুলে যায় কোনো অন্য সাইট, সেখানে টাকা কেটে নিলেই বিপদ।

সম্প্রতি এমনই এক জালিয়াতির খপ্পরে পড়েন ভারতের এক ব্যক্তি। তাঁর এক বন্ধুর গলার আওয়াজ নকল করে ৩০ হাজার টাকা হাতিয়েছে সাইবার অপরাধীরা।

এক প্রতিবেদনে উঠে আসে, প্রায় ৮৩ শতাংশ ভারতীয় এআই ভয়েস ক্লোনিংয়ের ফাঁদে পড়ে বিপুল পরিমাণ টাকা হারিয়েছেন।

ইন্টারনেটে থাকা মানুষের আওয়াজ নিয়ে তা ক্লোন করা খুবই সহজ । এর জন্য বর্তমানে একাধিক এআই টুল রয়েছে। তাই কোনও পাবলিক প্ল্যাটফর্মে নিজের গলার আওয়াজ অর্থাৎ ভয়েস রেকর্ড আপলোড করা থেকে সতর্ক করা হয়েছে প্রতিবেদনে।


No comments:

Post a Comment